অবৈধভাবে সীমান্ত পারাপার করতে গিয়ে গ্রেফতার হলেন এক রাশিয়ান নাগরিক । দার্জিলিংয়ের খড়িবাড়ি এলাকায় শনিবার ঘটল এমনই ঘটনা ।
খড়িবাড়ির পানিট্যাঙ্কি সংলগ্ন বাজারু ছাট লাগোয়া ভারত নেপাল সীমান্ত পারাপারের অভিযোগে সীমান্তে টহলদারি জওয়ানদের হাতে আটক হন রাশিয়ান ব্যক্তি । ধৃতের নাম পাভেল আলেকজেন্ডর, তাঁর বয়স ৩৮ বছর, তিনি রাশিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে ।
এদিনের ঘটনায় জানা গিয়েছে, শনিবার মেচি নদী হয়ে নেপাল থেকে ভারতে আসার চেষ্টা করছিল ওই ব্যক্তি । সেই সময় সীমান্ত এসএসবি ৪১ নম্বর ব্যাটালিয়ানের টহলদারি জওয়ানদের সন্দেহ হত্তয়ায় সেই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন তাঁরা । জেরায় নিজেকে রাশিয়ান বলে জানায় ধৃত । একই সঙ্গে এসএসবি জওয়ানদের সে জানায় ভারতের ইসকন যাবে বলে তাঁর এই দেশে আসা । ধৃতের কাছ থেকে রাশিয়ার নাগরিকত্ব উদ্ধার করে এসএসবি ।
পাশাপাশি জানা যায়, ধৃত ব্যক্তি বৈধ ভিসা ছাড়াই ভারতে প্রবেশ করেছিল । এই অভিযোগের পরে খড়িবাড়ি পুলিশের হাতে তাঁকে তুলে দেয় এসএসবি । ধৃত রাশিয়ান ব্যক্তিকে রবিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । ধৃতকে রিমান্ডে এনে গোটা ঘটনার তদন্ত শুরু করবে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

