আবারও এক তৃণমূল নেতাকে আয়কর দফতরের তরফ থেকে নোটিশ পাঠানো হল । আয়কর দপ্তরের নোটিশ পাঠানো হল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের তৃণমূল বিধায়ক উত্তম বারিককে ।
এদিনের ঘটনায় জানা গিয়েছে, রিটার্ন জমার ক্ষেত্রে গরমিলের অভিযোগে রয়েছে তাঁর বিরুদ্ধে । যার জেরে আয়কর দফতর তাঁকে এই নোটিশ পাঠায় বলে খবর । সূত্রের খবর ২০১৭-১৮ আর্থিক বছরে তৃণমূল নেতা উত্তম বারিকের ব্যাংক অ্যাকাউন্টে যে লেনদেন হয়েছে সেই অনুযায়ী আয়কর জমা দেওয়া হয়নি ।
এমনই অভিযোগে নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর । বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছেন । তিনি জানিয়েছেন, এমন কোন কর বাকি থাকার কথা নয় । যদি বাকি রয়েছে তবে তা মিটিয়ে দেওয়া হবে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

