বছর শেষে ফেস্টিভ মুডে বাঙালি

একে তো বছরের শেষ দিন তাও আবার রবিবার । তাই বছর শেষের ছুটির দিন একেবারে চেটে পুটে উপভোগ করতে চায় আপামর জনতা । রবিবার উত্তর ২৪ পরগনার গোবরডাঙা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কঙ্কনা বিনোদন উদ্যানে ছিল মানুষের ঢল ।

দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ ভিড় জমিয়েছিলেন এখানে । কেউ সহকর্মীদের সঙ্গে এসেছে্ন কেউ স্বপরিবারে পিকনিক করতে এসেছেন৩৭ বিঘা জমির উপর তৈরি গোবরডাঙা পুরসভার এই বিনোদন উদ্যানে । বাচ্চাদের খেলাধুলার সরঞ্জাম যেমন রয়েছে, বড়দের জন্য বোটিং সহ অন্যান্য খেলাধুলার জন্য রয়েছে বিস্তৃত পরিসর ।

কঙ্কনা বিনোদন উদ্যানের পাশ থেকে বয়ে গিয়েছে বিরাট চওড়া কঙ্কনা বাওড় । তার পাড় ঘেঁষে রয়েছে বসার সুন্দর জায়গা । বছর শেষ করার দুঃখকে পিকনিকের মাধ্যমে আনন্দ করে যেমন তারা বিদায় জানাচ্ছেন । তেমনি নতুন বছরও তাদের ও প্রত্যেকের যেন ভালো যায় সেই কামনাও করছেন ।

ট্রেন পথে গোবরডাঙ্গা স্টেশনে নেমে টোটোতে তিন থেকে চার মিনিটের পথ এই বিনোদন উদ্যান । গত কয়েক বছর ধরে সাধারণ মানুষের ভিড় বাড়ায় পুরসভার তরফে আয়ের দিশাও বাড়ছে । গোবরডাঙ্গার এই বিনোদন উদ্যানকে আরো ভালো করে সাজানোর কথা জানালেন পুরপ্রধান শংকর দত্ত ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube