বাঙালির বড় উৎসব দুর্গা পুজো । দুর্গা পুজো, কালী পুজো মিটতেই বছর শেষে রাজ্যবাসী মেতে ওঠেন বড়দিন উদযাপন করতে সঙ্গে নতুন বছরকে স্বাগত জানাতে । বছর শেষের এই সময়েই থাকে টানা ছুটি । সেই ছুটি কাজে লাগাতেই সবাই বেরিয়ে পরেন চুটিয়ে ঘুরতে । বছর শেষের কটা দিন বিভিন্ন জায়গায় থাকে চোখে পড়ার মতো ভিড় ।
বড়দিন উপলক্ষে সকাল থেকে ভিড় দেখা গেল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। শহরবাসী ও পর্যটকেরাও ভিড় করছে এই পার্কে। বেলা বাড়ার সাথে সাথে ভিড় আরও বাড়বে।
বছরের শেষ লগ্নে বড় দিনের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ভিড়। এদিন সকাল থেকেই সুন্দরবনের পর্যটন কেন্দ্র গুলি যেমন ঝড়খালি, সজনেখালি, পাখিরলয় সহ অন্যান্য পর্যটন কেন্দ্রে ভিড় পর্যটকদের। শীতের মিঠে রোদ গায়ে মেখে লঞ্চে চেপে রয়েল বেঙ্গল টাইগারের দর্শন পেতে এবং ম্যানগ্রোভ জঙ্গলে ঘেরা প্রকৃতির রূপ আস্বাদন করতে দূর দুরন্ত থেকে পর্যটকরা এসেছেন সুন্দরবনে।
একে বড়দিন তারপরে আবার শনি রবি সোম তিন দিনের টানা ছুটি ফলে বছরের শেষ সপ্তাহে দীঘায় আজ উপচে পড়েছে ভিড়। আবহাওয়া ভালো থাকায় বহু পর্যটক এসেছেন দীঘায়। পিকনিক থেকে শুরু করে এমনি বেড়াতে আসা পর্যটকদের সংখ্যা যথেষ্টই বেশি। তবে এই দিনগুলোতে পর্যটকদের নিরাপত্তার কথা চিন্তা করে মেছেদা থেকে দীঘা আসার রাস্তা সহ দীঘায় যথেষ্ট সংখ্যক নজরদারি বাড়ানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
বছরের শেষ সপ্তাহে লক্ষাধিক ভক্তের ঢল সিদ্ধপীঠ তারাপীঠে। আজ পঁচিশে ডিসেম্বর বড়দিনে সকাল থেকেই প্রচুর ভক্তের সমাগম দেখা গেছে তারাপীঠে। রাজ্য ছাড়িয়ে ঝাড়খন্ড বা অন্যান্য রাজ্য থেকেও পর্যটকের ঢল নেমেছে প্রচুর পরিমাণে।
আত্রেয়ী নদীর ধারে বাংলাদেশ সীমান্তে ডাঙ্গি ফরেস্টে সকাল থেকেই উৎসবের মাতোয়ারা ছোট থেকে বড় সকলেই। বন্ধুবান্ধব সহ কেউ বা পরিবার পরিজন নিয়ে ফরেস্টে পিকনিক করছেন। সেই সঙ্গে নাচ গান খেলধুলা ও হইহুল্লোড় সহ চুটিয়ে উপভোগ করছেন বড়দিনের মজা।
শহর কলকাতার আলিপুর চিড়িয়াখানা, ইকোপার্ক, নিকোপার্ক, ভিক্টোরিয়া, ক্যাথিড্রাল, পার্কস্ট্রিটের মতো জায়গায় বড়দিনের সকাল থেকেই নেমেছে মানুষের ঢল । বছর শেষের উৎসবে মেতেছেন আট থেকে আশি সব্বাই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

