মুর্শিদাবাদ জেলার সালারের কুলুরি গ্রাম থেকে ১১টি তাজা বোমা উদ্ধার করা হল রবিবার । উদ্ধার হওয়া বোমাগুলিকে নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড ।
রবিবার ফের তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার সালারে । বছরের শেষ দিনেও বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মুর্শিদাবাদের সালারে । রবিবার সকালে সালার থানার অন্তর্গত কুলুরী গ্রামে ১১টি তাজা বোমা উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে । পরে বোম স্কোয়াডের প্রতিনিধি দলকে খবর দেওয়া হলে বোম স্কোয়াডের প্রতিনিধি দল এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুলুরি গ্রামের একটি বাঁশ বাগান থেকে এই এগারোটা তাজা বোমা উদ্ধার করা হয় । তবে কে বা কারা এই বোমা রেখেছিল তার হদিস পাওয়া যায়নি । এই বিষয়ে তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

