অন্তিম লগ্নে পৌঁছতে চলেছে আরও একটি বছর । তাই উৎসবের মেজাজে রয়েছেন সাধারণ মানুষ । যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর প্রশাসনও । বর্ষবরণের রাতে যাত্রী সুরক্ষার কথা ভেবে কলকাতা মেট্রোয় আঁটসাঁট করা হচ্ছে নিরাপত্তা ।
সূত্রের দাবি, প্রতিটি স্টেশনে বাড়ানো হচ্ছে নজরদারি । মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত আরপিএফ এবং অতিরিক্ত মহিলা আরপিএফ । ভিড় সামলাতে এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন এবং দমদমে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ।
শুধু তাই নয় আরপিএফের সঙ্গে থাকবেন মেট্রো রেলের একাধিক কর্মী ও আধিকারিক । প্রতিটি মেট্রো স্টেশনের প্রতিটি টিকিট কাউন্টার খোলা থাকবে বলেই খবর । অন্যান্য বছরের থেকে এ বছর ভিড়ের সংখ্যা আরো বাড়তে পারে বলে মনে করছে মেট্রো রেল । তার জন্য বাড়তি পদক্ষেপ নিচ্ছে মেট্রো কর্তৃপক্ষ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

