কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হতে চলেছে ভাঙড়ের চারটি থানা

আইনশৃঙ্খলা রক্ষায় ভাঙড়কে কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী । তড়িঘড়ি আইন পাশ করে গেজেটও প্রকাশ করা হয়েছিল তার জন্য ।

এই বিষয়ে সূত্রের খবর, গত চার মাস ধরে টালবাহনার পর অবশেষে আগামী ২ জানুয়ারী ভাঙড়ের চারটি থানা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হতে চলেছে । ভাঙড় ও উত্তর কাশীপুর থানা ছাড়াও পোলেরহাট ও চন্দনেশ্বর থানা (এ দু’টি নতুন থানা) ভার্চুয়ালি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ।

এই জন্য, শনিবার রাতেই ভাঙড়ের চারটি থানাতে পুলিশের লাঠি, হেলমেট, ওয়াকিটকি সহ যাবতীয় সরঞ্জাম চলে আসে । ভাঙড়ের জন্য নিযুক্ত ডেপুটি কমিশনার সৈকত ঘোষ নিজে তত্বাবধান করেন এই কাজের । রবিবার কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল নিজে এসেছেন চারটি থানা পরিদর্শন করার জন্য । ১ জানুয়ারী থেকে ফোর্সও ঢুকবে থানা গুলিতে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube