বছরের শেষ দিনে চোখে পড়ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের উপচ্ছে পড়া ভিড় । পর্যটন কেন্দ্রগুলিতে সকাল থেকেই শুরু হয়েছে বনভোজনের পর্ব ।
ছোট থেকে বড় সকলেই বছরের এই শেষ দিনটিকে চুটিয়ে উপভোগ করতে ভোরের কুয়াশাতেও চাদর মুড়ি দিয়ে বেরিয়ে পড়েছেন । অযোধ্যা পাহাড়তলির উল্লেখযোগ্য এবং অন্যতম পর্যটন কেন্দ্র হল মুরগুমা জলধর । শান্ত প্রকৃতির কোলে অপরূপ সৌন্দর্যে ভরা এই জলধারে অসংখ্য মানুষের ভিড় জমেছে আজ ।
এই জলধারে কেউ বনভোজনের ব্যস্ত তো আবার কেউ শান্ত এই প্রকৃতিকে উপভোগ করছেন তার ব্যস্ত জীবনের অশান্ত মনকে শান্ত করতে । পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সুবিধার্থে এবং নিরাপত্তার খাতিরে এই পর্যটন কেন্দ্রে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

