অনলাইনে হেলিকপ্টার বুকিং এর নামে প্রতারণা। কেদারনাথ হেলিকপ্টারে ঘুরবে বলে ওয়েবসাইটে পাওয়ার নাম্বারে যোগাযোগ করা হলে বুকিং নাম করে প্রায় ১১ হাজার টাকা খোয়ালেন নিউটাউনের এক বাসিন্দা। বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। শনিবার তাকে বিধাননগর মহাকুমা আদালতে তোলা হবে।
নিউটাউন এর বাসিন্দা সিদ্ধার্থ আগরওয়াল বিধাননগর সাইবার ক্রাইম বিভাগে ২৮/১০/২৩ তারিখে একটি লিখিত অভিযোগ করেন যে, তিনি বাইশ তারিখ একটি ওয়েবসাইট এ একটি নাম্বার পান সেখানে ফোন করে জানান যে তিনি কেদারনাথ এ হেলিকোপটারে করে ঘুরতে চান, এবং আপ ও ডাউন টিকিট বুক করতে চান।
সেই মতো অভিযুক্ত ব্যক্তি তাকে ১১ হাজার টাকা দিতে বলেন তার একাউন্টে। সেই টাকা দিলে তাকে একটি ফেক রিসিপট দেন। অভিযোগ কারি আবার তাকে ফোন করে তখন তারা তাকে আবার বুক করার পারামর্শ দেন। এবং আগের টাকা ফিরিয়ে দেওয়া হবে বলে জানান। কিন্তু সেই টাকা আর ফেরত দেওয়া হয়নি। তখন তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারিত হয়েছেন। এর পরেই তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন। সেই অভিযোগ এর ভিত্তিতে নবনীত যাদব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। শনিবার তাকে বিধান নগর কোর্টে তোলা হবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

