বছর শেষেও অব্যাহত পথ দুর্ঘটনা

রবিবার ভোর ৬টা নাগাদ বিড়লা মন্দিরের কাছে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা । দুর্ঘটনার জেরে ফুটপাতের ওপর উঠে গিয়েছে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দুর্ঘটনার জেরে খুলে গিয়েছে গাড়ির এয়ারব্যাগ । একই সঙ্গে জানা গিয়েছে বালিগঞ্জ ফাঁড়ি থেকে সেভেন পয়েন্ট ক্রসিংয়ের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে । এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ।

এদিনের ঘটনায় জানা যায়, দু’টি বিলাসবহুল গাড়ি করে ফিরছিলেন বন্ধুরা । তারই একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে । দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিতে ছিলেন ৪ বন্ধু । গাড়ি চালাচ্ছিলেন সেই ৪ বন্ধুরই একজন । জানা গিয়েছে, পুলিসের তরফে রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে । ঠিক কী কারণে দূর্ঘটনা ঘটেছে তাও জানার চেষ্টা চলছে । তীব্র গতির কারণে এই দুর্ঘটনা কিনা তাও খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube