যুগের পরিবর্তন হয়েছে । বদলেছে নতুন বছরের শুভেচ্ছা জানানোর মাধ্যমও । এক সময় নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য বাধ্যতামূলক ছিল গ্রিটিংস কার্ড। তবে ইন্টারনেটের এই যুগে সেই জায়গা দখল করেছে সোশ্যাল মিডিয়া । সোশ্যাল মিডিয়ার দাপটে হারাতে বসেছে গ্রিটিংস কার্ডের অস্তিত্ব ।
এক সময় নতুন বছর, জন্মদিনে শুভেচ্ছা জানানর অন্যতম মাধ্যম ছিল গ্রিটিংস কার্ড । পড়ুয়াদের মধ্যে এই গ্রিটিংস কার্ড নিয়ে একটা অন্যরকম অনুভূতি ছিল । কিন্তু এখন আর সেই চল নেই । ইন্টারনেটের যুগে সেই জায়গা নিয়ে ফেলেছে সোশ্যাল মিডিয়া। স্বভাবতই একাধিক গ্রিটিংস কার্ডের দোকান কার্ড বিক্রিও বন্ধ করে দিয়েছে।
আগে রমরমিয়ে বিক্রি হতো এই গ্রিটিংস কার্ড। কিন্তু এখন তা অনেকেই কমে গেছে। ব্যবসায়ীরা জানাচ্ছেন, এখন সোশ্যাল মিডিয়ায় ঘনঘটা গ্রিটিংস কার্ডের প্রচলন কেড়ে নিয়েছে । পুরোনো প্রজন্মের দু’একজন এসে গ্রিটিংস কার্ড নিলেও নতুন প্রজন্মের কাছে গ্রিটিংস কার্ড নিয়ে কোনো উৎসাহ নেই । নতুন প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়াতেই শুভেচ্ছা জানাচ্ছে ।
যদিও ক্রেতারা জানাচ্ছেন, নতুন বছরের শুভেচ্ছা জানান মানেই বন্ধু, শিক্ষক, পরিবারের লোকজনদের কার্ড দেওয়া । কার্ডে প্রতি বন্ধুর জন্য আলাদা আলাদা বার্তা । সেই সময় তো কে ক’টা গ্রিটিংস কার্ড পেল, তা নিয়েও বন্ধুদের মধ্যে প্রতিযোগিতা চলত । তবে এখন সোশ্যাল মিডিয়াতেই শুভেচ্ছা জানানো যাচ্ছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

