ফেরার থেকেও হল না শেষরক্ষা, গ্রেফতার “মাওবাদী”

নিউজটাইম ওয়েবডেস্ক : বীরভূম থেকে গ্রেফতার করা হল সশস্ত্র “মাওবাদী”কে । ১২ বছর ফেরার থেকেও শেষরক্ষা হল না তাঁর । গ্রামে আত্মীয়ের বাড়িতে ফিরতেই শনিবার মাওবাদী যুবককে গ্রেফতার করল পুলিশ ।

জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে , ধৃতের বিরুদ্ধে দেশদ্রোহিতা, এলাকায় সন্ত্রাস-সহ একাধিক অভিযোগ ছিল । সেই সূত্রেই এদিন গ্রেফতার করা হল তাঁকে । ধৃতের নাম বাবন সূত্রধর, তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর । জানা যাচ্ছে, তাঁর বাড়ি বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার বেলিয়া গ্রামের পুকুর পাড়ায় । গত ১২ বছর ধরে বাড়ি ছাড়া ছিলেন তিনি ।

পুলিশ সূত্রে খবর অভিযুক্তের বিরুদ্ধে পাশের জেলা মুর্শিদাবাদের নওদা থানায় দেশদ্রোহিতার অভিযোগ ছিল । পুলিশও দীর্ঘদিন ধরে তাঁকে খুঁজছিল বলে খবর পাওয়া যাচ্ছে । কয়েক দিন আগে তিনি গ্রামে এক আত্মীয়ের বাড়িতে ফিরেছিলেন বলে খবর পাওয়া যায় । স্থানীয় সূত্রে খবর, ফেরার আগে থেকেই শাসকদলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন তিনি । এদিকে বাবনের গ্রামে ফেরার খবর পেয়ে এদিন সকালে বাড়ি ঘিরে ফেলে রামপুরহাট পুলিশ । বিশাল বাহিনীর নেতৃত্বে ছিলেন রামপুরহাটের এসডিপিও ধীমান মিত্র ।

বাম আমলে বাবনের বোনকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে । তার পরই প্রতিবাদী হয়ে ওঠেন বাবন । এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে । এমনকী, পড়শি জেলা মুর্শিদাবাদের নওদা থানায় তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ দায়ের হয়েছিল । গ্রেফতারি প্রসঙ্গে বীরভূমের পুলিশ সুত্রে জানা গিয়েছে , শনিবার বাবনের বাড়ি ঘিরে অস্ত্র-সহ বাবন সূত্রধরকে গ্রেফতার করা হয় । বহুদিন ধরেই ওকে খুঁজছিল পুলিশ । রবিবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হবে। অন্যান্য যে সমস্ত থানায় ওঁর নামে মামলা রয়েছে তাদেরও নোটিশ দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube