কান্দি থানার হিজলে পঞ্চায়েত নির্বাচনের নির্দল প্রার্থীর স্বামী পাওয়ার হোসেন কে খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী ও তার ভাই। দুই অভিযুক্ত কে গ্রেফতার করল কান্দি থানার পুলিশ । শনিবার দুপুরে ধৃতদের ৬দিনের পুলিশ হেফাজতের নির্দেশ কান্দি মহকুমা আদালতের ।
গত ২০শে অক্টোবর হিজল এলাকায় পঞ্চায়েতের নির্দল প্রার্থীর স্বামী পাওয়ার হোসেন খুন হয়। সেই খুনের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করে আগেই চারজনকে গ্রেফতার করে কান্দি থানার পুলিশ। এবার খুনের ঘটনায় গ্রেফতার হলেন হিজল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী ও তার ভাই। শনিবার দুইজনকে গ্রেফতার করে। অভিযুক্তের তালিকাতে নাম ছিল এবং পুলিশ দুইজনকে গ্রেফতার করে কান্দি মহকুমা আদালতে পেশ করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম হামিদ সেখ ও সোনারুল সেখ দু’জনেই হিজলের নতুনগ্রামের বাসিন্দা। শুক্রবার মধ্যরাতে রাতে গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকল থেকে অভিযুক্তদের গ্রেফতার করে কান্দি থানার পুলিশ। শনিবার ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক সমস্ত কাগজপত্র দেখে তদন্তের স্বার্থে ৬দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট ৬জন অভিযুক্তকে গ্রেফতার করল কান্দি থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

