সকাল সন্ধ্যা শীতের হালকা আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। বড়দিনের পর বর্ষবরণে শীত উধাও। জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। বর্ষশেষ এবং বর্ষবরণের কটা দিন এমনই থাকবে আবহাওয়া। কলকাতায় স্বাভাবিকের অনেকটাই উপরে রাতের তাপমাত্রা। জানুয়ারির প্রথম সপ্তাহে বাড়তে পারে তাপমাত্রা। আগামী সাতদিন আবহাওয়ার পরিবর্তনের কোন সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
বাংলাদেশ ও সংলগ্ন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ ভারতে নর্থ ইস্টার্লি হাওয়ার প্রভাব। নতুন করে বৃষ্টির স্পেল বর্ষ শেষে। আরব সাগরে নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। দক্ষিণ পূর্ব আরব সাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে আজ শনিবার। এর প্রভাবে বছরের শুরুতেই তুষারপাতের সম্ভাবনা।
দক্ষিণবঙ্গে বর্ষশেষে আর জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। সকালে কুয়াশা পরে পরিষ্কার আকাশ। উত্তুরে হাওয়ার দাপট নেই। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতকার্যত উধাও। স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি উপরে সর্বনিম্ন তাপমাত্রা। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। বাংলাদেশ ঘূর্ণাবর্ত। এর ফলে পুবালী হাওয়ার দাপট বাড়ছে। কমেছে উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব।
উত্তরবঙ্গে রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে এই বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা।
সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। নতুন বছরের শুরুতে বৃষ্টি ও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা দার্জিলিঙ এ । উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস। হালকা তুষারপাত হতে পারে সান্দাকফুসহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায়। শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা, উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় রবিবার থেকে বুধবারের মধ্যে আরও এক দফায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিম এবং দার্জিলিংয়ের খুব উঁচু এলাকায়।
উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। একই রকম তাপমাত্রা থাকবে আগামী কয়েক দিন।
কলকাতায় সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা। পরে মূলত পরিষ্কার আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই উপরে। বৃষ্টির সম্ভাবনা নেই। সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও। আগামী ৭ দিন আবহাওয়া পরিবর্তনের কোন সম্ভাবনা নেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৫ থেকে ৯৫ শতাংশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

