দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের গেটে বিধায়ককে সরিয়ে কাজে যোগ দিলেন অস্থায়ী শ্রমিকরা

রাষ্ট্রায়ত্ত দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের গেটে ভারতীয় মজদুর সংঘের পতাকা হাতে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়ক, তাঁর অনুগামীদের সরিয়ে দিয়ে কাজে যোগদান করলেন অস্থায়ী শ্রমিকরা।

শনিবার সকালে ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের ডিটিপিএস গেটে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় ডি টি পি এস ফাঁড়ির পুলিশ কে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই দাবি করেন, ওই ঘটনায় তাদের কয়েক জন সমর্থক আহত হয়েছে।

অপরদিকে, তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC-র বক্তব্য, একজন জনপ্রতিনিধি বিধায়ক শ্রমিকদের কারখানায় ঢুকতে যেভাবে বাধা প্রদান করেছে তা নিন্দনীয় । প্রসঙ্গত ডি টি পি এস এর সম্প্রসারণের আগে পুরনো ইউনিট ভেঙে ফেলা হচ্ছে। সেখানে অস্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগ করা হয়েছে এখানকার কর্মচ্যুত শ্রমিকদের। বিজেপি র অভিযোগ, এখানে নতুন নিযুক্ত শ্রমিকদের নিয়োগে বিজেপি র সমর্থিত শ্রমিক সংগঠন বি এম এস এর তালিকা ব্রাত্য থেকে গিয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube