বছর শেষে দেশবাসীকে ‘উপহার’ মোদীর

আগামী ২২শে জানুয়ারি উদ্বোধন হবে অযোধ্যায় রাম মন্দির। তার আগে শনিবার অযোধ্যা ধাম রেলস্টেশন এবং মহর্ষি বাল্মিকী নামাঙ্কিত নয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনে অযোধ্যায় গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

অযোধ্যা থেকেই এদিন ৬টি বন্দে ভারত এক্সপ্রেসের পাশাপাশি ২টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা প্রধানমন্ত্রীর হাত ধরেই। ২টি অমৃত ভারতের একটি পেয়েছে বাংলাও। মালদা থেকে বেঙ্গালুরু পর্যন্ত চলবে এই ট্রেন।

শনিবার অযোধ্যা থেকে মালদা-বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, ট্রেনটি মাত্র ৪৩ ঘণ্টাতেই মালদা থেকে বেঙ্গালুরু টার্মিনাসে পৌঁছে যাবে। ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে ছুটবে অত্যাধুনিক প্রযুক্তির এই ট্রেন। আপাতত সপ্তাহে একদিন চলবে অমৃত ভারত এক্সপ্রেস। প্রতি শবিবার সকালে ট্রেনটি ছেড়ে গিয়ে রবিবার রাতে পৌঁছবে বেঙ্গালুরুতে।

অমৃত ভারত এক্সপ্রেসে একাধিক যাত্রী সুবিধার দিকে নজর দিয়েছে রেল। ট্রেনটির সামনে ও পিছনে অর্থাৎ উভয় দিকেই লোকোমোটিভ যুক্ত করা হয়েছে। যা ট্রেনেটিকে দ্রুত গতি পেতে সাহায্য করবে, ফলে সফরের মোট সময় অনেকটাই কমে যাবে। ট্রেনটিতে বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের কথা মাথায় রেখে বিশেষ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। পা দিয়ে সুইচ টিপেই এই টয়লেটে জলের ব্যবস্থা করতে সক্ষম হবেন বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube