কৃষ্ণনগরের শিল্পী বিশ্বজিৎ মজুমদারের টেরাকটার তৈরি মুরাল সাজ শোভা পাচ্ছে অযোধ্যার নব নির্মিত রাম মন্দিরের প্রবেশ পথে । ২০২৪ এর ২২শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে উদ্বোধন হবে রাম মন্দির , সেই রাম মন্দিরের যে মূল প্রবেশ পথ যার নাম দেওয়া হয়েছে ধরমপথ সেই পথের দু’ধারে থাকবে বিভিন্ন মূর্তি যা তৈরি হচ্ছে নদীয়ার কৃষ্ণনগরে।
হাতে মাত্র আর কয়েকটা দিন তাই নাওয়া খাওয়ার সময় নেই কৃষ্ণনগর বেলাডাঙ্গা বিশ্বজিৎ মজুমদারের , প্রায় দশ ফুট বাই ২০ ফুট ১০০ টি এই টেরাকোটার শিল্প যাচ্ছে অযোধ্যায় মূলত রামায়ণের ঘটনার মূল পর্ব গুলি এখানে ফুটিয়ে তোলা হচ্ছে । মূলত তৈরি হচ্ছে পাথর , সিমেন্ট , সিরামিক টাইল,ফাইবার ও পোড়ামাটির দিয়ে । এর আগে অযোধ্যা সরকারি সংগ্রহশালায় তার হাতের টেরাকোটার কিছু শিল্প-কর্ম রয়েছে তার থেকেও এই বরাত পাওয়া। গত অক্টোবর মাস থেকে শুরু হয়েছে এই কাজ । তাই সময় মতো কাজ শেষ করাটাই এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ শিল্পীর কাছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

