কল সেন্টারের নামে প্রতারণার ফাঁদ মল্লিকপুরে

গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মল্লিকপুর পুলিশ ক্যাম্পের একটি বিশেষ প্রতিনিধি দল হানা দেয় এক ভুয়ো কল সেন্টারে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর মল্লিকপুরের কাছে নতুন পাড়ায় অবস্থিত একটি অফিসে।

কল সেন্টারের নামে মানুষকে প্রতারণা করার ফাঁদ পাতা হত, সেখানে অভিযান চালিয়ে মোট ছয় জনকে গ্রেফতার করে বারুইপুর মল্লিকপুর পুলিশ ক্যাম্পের এস আই রিজু জ্জামান হোসেন। রাজা খান, মোঃ মুশিদ, সোয়েব হোসেন , প্রিন্স নস্কর, এস কে নিয়াজ এবং বছরের আবু তাহা নাসির এদের সবার বয়সই ১৮ থেকে ২১ এর মধ্যে, বেশিরভাগই মল্লিকপুরের বাসিন্দা।

উদ্ধার হয়েছে তিনটি ল্যাপটপ, নয়টি মোবাইল ফোন এবং আরও বেশ কিছু সরঞ্জাম। এরা সকলেই একটি বেআইনি কল সেন্টার চালাচ্ছিল। প্রাথমিক সূত্রে খবর এরা মূলত মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিদেশে বসবাসকারী মানুষজনকেই টার্গেট করত, এবং তাদেরকে প্রতারণা করতো। এই ঘটনায় বারুইপুর থানায় ৪১৯, ৪২০, ৪০৬ আই পি সি এবং ২০ এবং ২১ ইন্ডিয়ান টেলিগ্রাফ এক্ট ১৮৮৫ এবং ৬৬ডি তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube