ফের শুরু হবে হাওড়া ক্রিসমাস কার্নিভাল

বুধবার সকলে হাওড়া ক্রিসমাস কার্নিভাল বন্ধ করে দেওয়ার পর রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে পুনরায় বৃহস্পতিবার থেকে চালু করা হবে সেই কার্নিভাল। আজ সাংবাদিকদের জানালেন হাওড়া কর্পোরেশনের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী।

এদিকে উত্তর চব্বিশ পরগনা যাওয়ার আগে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে পুনরায় মেলা চালু করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার কার্নিভাল নিয়ে কড়া বার্তা , “যারা গতকাল গন্ডগোল করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে। কার্নিভাল কমিটিকে বলেছি আজই কার্নিভাল চালু করতে।পার্কিং নিয়ে সমস্যা হলে প্রশাসনকে জানানো দরকার ছিলো।”

উল্লেখ্য, গতকাল মেলা প্রাঙ্গণের বাইরে গাড়ি পার্কিং যে কেন্দ্র করে বিধায়ক মনোজ তিওয়ারির অনুগামীরা আচমকাই অশান্তির বাতাবরণ তৈরি করে বলে অভিযোগ। ভিড়ে ঠাসা মানুষের নিরাপত্তার কথা ভেবে গতকাল মেলা বন্ধ করে দেওয়া হয়।মুখ্যমন্ত্রী এও বলেন আজ মন্ত্রী অরূপ বিশ্বাস হাওড়ায় এসে সামগ্রিক বিষয়টি নিয়ে খতিয়ে দেখবেন সেই সঙ্গে মেলায় পার্কিংকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে আইনানুগ যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube