শীত নেই বাংলায়

ঘূর্ণাবর্তের জেরেই ভরা পৌষে বাংলা থেকে উধাও শীত! ডিসেম্বরের শুরুতে ঠিকঠাক চললেও মাঝ থেকেই ছন্দপতন শীতের। হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। ক্রমশ্য ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। দক্ষিণবঙ্গে শীতের আমেজটুকুও নেই। বছর শেষে দক্ষিণবঙ্গে আরও কিছুটা চড়েছে তাপমাত্রার পারদ। ভোরের দিকে দক্ষিণের বেশিরভাগ জেলা কুয়াশায় আচ্ছন্ন থাকলেও বেলা বাড়তেই রোদ এসে হাজির। আপাতত কিছুদিন দক্ষিণবঙ্গে এইরকমই রোদ-কুয়াশার খেলা চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২০২৩ এ আর শীতের মুখ দেখবে না কলকাতা।

মহানগরীতে বর্তমানে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পুবালী হাওয়ার দাপটে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার কারণে বাড়ছে তাপমাত্রা। বৃহস্পতিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ৫৪ শতাংশ। ৩১ ডিসেম্বর হোক বা ১ জানুয়ারি, উত্তরে মাঝারি ঠান্ডা থাকলেও কনকনে ঠান্ডা থেকে বঞ্চিত থাকবে দক্ষিণবঙ্গ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে মনে করা হচ্ছে। আপাতত এই বছরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। তার প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা একইরকম থাকবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube