ওবিসি মোর্চার ধর্না মঞ্চে নিশীথ প্রামাণিক

ভারতীয় জনতা ওবিসি মোর্চার ধর্না মঞ্চে অংশগ্রহণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। বৃহস্পতিবার থেকেই কোচবিহার সাগরদিঘি সংলগ্ন ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্না অবস্থানে অবস্থানে বসেছে ভারতীয় জনতা ওবিসি মোর্চার সদস্যরা।

১৯৮০ সালের মন্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী বিভিন্ন রাজ্যে ওবিসিদের ২৭% সংরক্ষণ দেওয়া হলেও পশ্চিমবঙ্গে ১৭% সংরক্ষণ দেওয়া হচ্ছে। সেই জায়গায় ২৭% সংরক্ষণের দাবি এবং ওবিসি সার্টিফিকেট তৈরীর প্রক্রিয়ায় সরলীকরন এবং নির্বাচনে ওবিসিদের সংরক্ষণের দাবিতে মূলত এই ধর্না অবস্থান বিক্ষোভ।

শুক্রবার সেই ধর্না মঞ্চে যোগদান দিয়ে স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক বলেন, “পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেট তৈরির ক্ষেত্রে ওবিসি ভাই-বোন এদের বহু বাধার সম্মুখীন হতে হচ্ছে। পশ্চিমবঙ্গের বুকে ওবিসি এবং এসি বিদ্বেষ দেখা যায়। ওবিসি ভাই-বোনেদের সঙ্গে বৈমাত্রি সুলভ আচরণ করছে পশ্চিমবঙ্গ সরকার। যা অন্য কোন রাজ্যে হয় না।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube