দল নিয়ে বিস্ফোরক সুকান্ত মজুমদার, পাল্টা মুখ খুললেন দিলীপ

দলীয় কাজকর্মে চটলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার? না অন্য কারণে দলের বাকিদের দুষলেন তিনি? সুকান্ত বললেন, বঙ্গ বিজেপিতে রেষারেষির কথা ।

বাংলায় বিজেপি করার সমস্যা কোথায়, দলীয় বৈঠকে নিজেই শোনালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার! বুধবার আইসিসিআর-এ বিজেপির বর্ধিত রাজ্য কমিটির বৈঠকে সুকান্ত কিছুটা আক্ষেপের সুরেই বলেন, “বঙ্গ-বিজেপিতে বড় সমস্যা হল, কেউ উপরে উঠতে গেলে তাঁকে পা-টেনে নীচে নামানোর চেষ্টা হয়।” তাঁর মতে, বাংলায় বিজেপিকে আরও শক্তিশালী করতে হলে এই অভ্যাসের দ্রুত বদল করতে হবে।

শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ২২৮ বিধানসভার ওয়ালীপুর এলাকায় বুথ সভাপতি সম্মেলন অনুষ্ঠানে এসে সুকান্ত মজুমদারের বিস্ফোরক মন্তব্যের পাল্টা দিলীপ ঘোষ বলেন, “আমাদের পার্টিতে নামায় না, সবাই এগিয়ে দেয়। সেই জন্য একজন সাধারণ সভাপতি থেকে সর্বভারতীয় সভাপতি হতে পারে এই দলে।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube