
চাকলা মন্দিরের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগদান করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর ১২:০৫ নাগাদ মন্দির লাগোয়া একটি মাঠে হেলিকপ্টার নামেন মুখ্যমন্ত্রী । তাঁর জন্য মন্দিরে আসার গাড়ি রাখা হলেও তিনি পায়ে হেঁটে মন্দিরে আসেন। মন্দির কমিটির তরফে তাকে শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়। এরপর ১২:১৫ নাগাদ মন্দিরে পুজো দেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সুজিত বসু ববি হাকিম সহ কয়েকজন বিধায়ক ও সাংসদ।
মন্দির চত্বরেই তৈরি করা অস্থায়ী মঞ্চ থেকে জেলার একাধিক প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে জেলার পাঁচটি রাস্তা, হাবরায় একটি বস্ত্র হাট, চারটি স্বাস্থ্যকেন্দ্র । এছাড়া চাকলা মন্দিরের চত্বরে এবং মন্দির এলাকায় একাধিক তোরণ নির্মাণ, ভক্তদের ভোগ গ্রহণের জায়গা, পার্কিং ও মন্দিরের সংস্কার সহ কয়েকটি কাজেরও উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া রাজ্যের বিভিন্ন মন্দির ও ধর্মীয় স্থানে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান তিনি এই মঞ্চ থেকে তুলে ধরেন। মতুয়াদের জন্য বিশ্ববিদ্যালয় ও ঠাকুরনগর ঘিরে তাদের উন্নয়নের কথাও আলাদা করে তাকে বলতে শোনা যায়।
মুখ্যমন্ত্রীর কর্মীসভা বৃহস্পতিবার দুপুরে চাকলা মন্দিরে পূজো দেওয়া ও সরকারি কর্মসূচির পর মন্দির লাগোয়া একটি মাঠে দলীয় কর্মী সমর্থক সহ সাংসদ ,বিধায়ক সহ জেলার দলীয় পদাধিকারীদের নিয়ে একটি কর্মীসভা করেন। জেলার বিভিন্ন প্রান্তে দলীয় দ্বন্দ্ব মেটাতে এদিনের মঞ্চ থেকে কড়া বার্তা দেন তৃণমূল সুপ্রিম। তিনি বলেন কোনরকম দ্বন্দ্ব রেয়াত হবে না, নতুনদের ও পুরনোদের নিয়ে চলতে হবে। একই সঙ্গে দিনের মঞ্চ থেকে উত্তর ২৪ পরগনার তৃণমূলের চারটি সাংগঠনিক জেলার বিধায়কদের নিয়ে একটি কোর কমিটি তৈরি করেন। সেই কমিটিকে জেলার বিষয় নিয়ে প্রতি সপ্তাহে মিটিং করার নির্দেশ দেন, পাশাপাশি জেলার বড়শিয়ান ও অভিজ্ঞ তিন নেতৃত্বকে মিটিং এর বিষয় ও জেলার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেওয়ার কথা বলেন। এছাড়া তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন বিজেপিতে গেলে ওয়াশিং মেশিন আর তৃণমূল চোর !
কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন নির্বাচনের আগে বহিরাগত কেউ টাকা বিলোতে এলে সেই টাকা নেবেন কি না সেটা আপনার সিদ্ধান্ত তবে ভোটটা তাঁদেরই যেন দেওয়া হয় কর্মীদের এই বার্তা এ দিনের মঞ্চ থেকে দেন মমতা।
এছাড়া বিজেপিকে রাজাকারের সঙ্গে তুলনা করে ২০০০ টাকার নোট বাতিল ঘোষণা দিয়েও এখন বলছেন হবে না, এই টাকা তাদের ঘরে তুলে রেখেছে । এরা ডাকাতদের সর্দার এক একজন কোটি টাকার মালিক, বিজেপি করলেই ওয়াশিং মেশিন তৃণমূল করলেই চোর? এজেন্সির গণতন্ত্র চলছে। ওরা আজ আছে কাল থাকবে না ইন্ডিয়া জোট সারা ভারতে থাকবে ,আর বাংলায় তৃণমূল থাকবে, অন্য কোন দল নয়। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়েও এদিন তৃণমূল সুপ্রিম বলেন তাকে গ্রেফতার করা হয়েছে সে যাতে পার্টির কাজ করতে না পারে । এছাড়া লোকসভা থেকে দেড়শো জন সংসদকে বহিষ্কার করেছে যা কোনদিনও হয়নি। নাম না করে এদিন আইএসএফকেও কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ব্যারাকপুরে বিধায়ক সোমনাথ শ্যাম ও সাংসদ অর্জুন সিংয়ের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এদিন দলনেত্রীর সভাতে দুজনকে দু প্রান্তেও বসতে দেখা যায়। মুখ্যমন্ত্রীর কাছাকাছি ছিলেন সোমনাথ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

