মাছ ধরতে ভারতীয় জল সীমায় সুন্দরবনের কোর এলাকায় ঢুকে পড়া ছয় বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করল বন দফতর। আটক করা হয়েছে তাদের মাছ ধরার একটি নৌকাও। বৃহস্পতিবার তাদেরকে গ্রেফতার করে আলিপুর আদালতে তুলেছে বন দফতর। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
বন দফতর সূত্রের খবর, এই মৎস্যজীবীরা সুন্দরবনের গভীর জঙ্গল লাগোয়া বাঘমারা এলাকায় এলাকায় যন্ত্রচালিত নৌকা নোঙর করে জঙ্গলে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় বন দফতরের টহলদারি নৌকা ওই ছয় জনকে দেখতে পেয়ে ধাওয়া করে। বন দফতরের তাড়া খেয়ে এরা পালানর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। এদের ছয়জনকেই বনকর্মীরা আটক করে বুধবার।
দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর বৃহস্পতিবার গ্রেফতার করা হয় ওই ছয় জনকে। ধৃতদের কাছ থেকে বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। বন দফতরের দাবি শুধু মাছ ধরা নয়, ওরা অন্য অসৎ উদ্দেশ্যেও এই এলাকায় ঢুকেছিল কি না সেটা ক্ষতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের সকলের বাড়ি বাংলাদেশের বাখেরহাট জেলার রামপাল থানা এলাকায় বলে জানতে পেরেছে বন দফতর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

