ফের বোমা উদ্ধার বড়ঞাতে

ফের বালতি ভর্তি বোমা উদ্ধার বড়ঞায়। নির্মিয়মান বাড়ির ভিতর থেকে উদ্ধার হল বোমা বড়ঞা থানার পাঁচথুপি গ্ৰাম পঞ্চায়েতের বেলগ্ৰামে। জনবসতি পূর্ণ এলাকায় থাকা গ্রামের বাসিন্দা মান্টু শেখ এর বাড়িতে নির্মীয়মান কাজ চলছিল।

শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান বাড়ির মধ্যে একটি ঘরের ভিতর সন্দেহজনক একটি বালতি পড়ে রয়েছে। পুলিশকে খবর দেওয়া হলে নিশ্চিত করা হয় সেটি বোম। তারপরে খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড টিমকে। তবে কে বা কারা এর সাথে জড়িত সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু বার্তা পাওয়া যায়নি পুলিশের পক্ষ থেকে। যদিও মন্টু শেখ নামের বাড়ির মালিক রয়েছে বিদেশে। তবে ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ ।

উল্লেখ্য বেশ কয়েক বছর ধরেই বড়ঞা থানার এই বেলগ্রাম শান্ত রয়েছে এর আগে এই গ্রামে অহরহই মিলতো বোমা বারুদ কিন্তু বর্তমানে লোকসভার আগে ফের আবারও বেলগ্রামে বোমা উদ্ধারে আতঙ্কিত এলাকাবাসি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube