রাজ্য সরকারের একাধিক ময়লা ফেলার প্যাডেল ভ্যান রায়গঞ্জ পুর এলাকায় দীর্ঘদিন ধরে পড়ে থেকে নষ্ট হচ্ছে। একেবারে লতা পাতায় ঢেকে গিয়ে জরাজীর্ণ অবস্থা ভ্যানগুলোর।এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। সাধারন মানুষের দেওয়া করের টাকা খরচ করে ভ্যানগুলো এভাবে ফেলে রেখে আদতে এই সরকার আর্থিক তছরুপ করছে বলে অভিযোগ তুলেছে বিজেপি ও কংগ্রেস,পাশাপাশি রায়গঞ্জ পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে তাঁরা।
যদিও বিরোধীদের অভিযোগকে একেবারেই পাত্তা দিতে নারাজ রায়গঞ্জ পুরসভার পর প্রশাসক। পুর প্রশাসকের সাফাই, রাজ্যের নির্দেশই ওই ভ্যানগুলো বিভিন্ন পৌরসভায় বিতরণের জন্য রাখা হয়েছে। এখানে রায়গঞ্জ পুরসভা কোনভাবে জড়িত নয় ।
রায়গঞ্জ পূর্ব কলেজপাড়ায় পুর শিশু উদ্যান সংলগ্ন এলাকায় খোলা আকাশের নীচে পড়ে নষ্ট হচ্ছে ময়লা ফেলার ভ্যান।আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক তর্জা।সরকারি সম্পত্তি এভাবে ফেলে নষ্ট করা যায় কি? প্রশ্ন তুলে সরব বিরোধী রাজনৈতিক দলগুলো।
কাটমানি খেতে আর নিজেরা ভাগাভাগি করে লুটে নিতেই তৃণমূলের পুরসভার কাউন্সিলররা একাজ করেছে বলে বিজেপি ও কংগ্রেসের দাবী। যদিও রাজ্যের নির্দেশেই ওই জায়গায় ওই ভ্যানগুলো রাখা হয়েছে বলে সাফাই দিয়েছেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

