পাচার করা হচ্ছিল সাপের বিষ, গ্রেফতার করল বন দফতর

আন্তর্জাতিক বাজারে সাপের বিষ পাচার করার আগে চার পাচারকারীকে গ্রেফতার করল বন দফতর।

বৃহস্পতিবার রাতে পশ্চিম বর্ধমানের কুলটি থানার সাকতোঁড়িয়া ফাঁড়ির চিনাকুড়ী এলাকা থেকে বন দফতরের আধিকারিকদের একটা দল চারচাকার গাড়ীতে থাকা বহু মূল্যবান সাপের বিষ উদ্ধার করে এবং এই পাচারের সাথে জড়িত চারজনকে কুলটি থানার পুলিশের হাতে তুলে দেয় তারা।

আসানসোল বন দফতরের রেঞ্জ অফিসার সুজয় পতি জানান, গোপন সূত্রে তাঁরা পুরুলিয়া রঘুনাথপুর রেঞ্জ থেকে খবর পায় ,তরল বহুমূল্য সাপের বিষ পাচার করা হচ্ছে সেইমত, চিনাকুড়ীতে কয়েকজন আধিকারিক নিয়ে অপেক্ষায় ছিলেন তাঁরা ।

গাড়ীটি এলে তাকে থামিয়ে তল্লাশি করার সময় গাড়ীর ভেতর থেকে সাপের বিষ উদ্ধার করা হয়। আন্তর্জাতিক সাপের বিষ সরবরাহকারীদের সাথে চারজন পাচারকারীর যোগাযোগ রয়েছে বলে নিশ্চিত হন আধিকারিকেরা। আন্তর্জাতিক বাজারে সাপের বিষ কয়েক লক্ষ টাকায় বিক্রি করা হয়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube