
হাতে গ্লাস ও জলের বোতল নিয়ে পানীয় জলের দাবিতে বিক্ষোভ খুদে পড়ুয়াদের। পঞ্চায়েত অফিসে গিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা বিক্ষোভ দেখালো শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রীরা। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আঝাপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা।
এই ঘটনায় অভিযোগ উঠেছে বারংবার আবেদন করার পরও জল মিলছিল না শিশু শিক্ষা কেন্দ্রে। শুধু তাই নয় , আরও অভিযোগ গ্রামের অধিকাংশ কলই খারাপ। সেখান থেকে জল পাওয়া যায় না। পরে খবর পেয়ে পঞ্চায়েত সদস্যা ছাত্র ছাত্রীদের নিয়ে পঞ্চায়েতে অবস্থান বিক্ষোভ করতে থাকে।
পঞ্চায়েত প্রধান কোন মন্তব্য করতে চাননি । গ্রামবাসীদের আরো ক্ষোভ, পঞ্চায়েত অফিসের সামনে শিশুরা দীর্ঘ সময় ধরে বিক্ষোভ দেখালো, প্রধান এসে তার সাথে এখনো দেখা করেনি। প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাবে বলে তারা জানিয়েছে।।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

