বছর শেষে ফিরেছে কোডিড-আতঙ্ক। ফের করোনা আক্রান্তের মৃত্যু হল এ রাজ্যে। মৃত করোনা আক্রান্তের বাড়ি কলকাতাতেই। জ্বর-শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয়েছিল সিএমআরআই হাসপাতালে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। হাসপাতাল সূত্রে খবর, সেপসিস শকে চলে গিয়েছিলেন রোগী, ছিল কো-মর্বিডিটিও। বয়সজনিত সমস্যার পাশাপাশি কিডনির সমস্যাও ছিল তাঁর।
বছর শেষে হঠাৎ কোভিড হানা। বর্ষবরণের আগে তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে গোটা দেশের। এই পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারও। করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট জেএন১ এর হঠাৎ বাড়বাড়ন্ত নিয়ে গত সপ্তাহে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। ওই বৈঠকের পরে, রাজ্যের তরফেও বৈঠকের আয়োজন করা হয়। একাধিক পদক্ষেপের কথা বলা হয়েছে।
সূত্রের খবর, ওই বৈঠকে করোনা আক্রান্তদের ওপরে বিশেষ নজর রাখার পাশাপাশি গুরুত্ব দিতে বলা হয়েছে RT-PCR টেস্টে। এছাড়া করোনা রিপোর্ট পজিটিভ এলেই, রোগীর নমুনা যাতে জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়, সেই ব্যাপারে হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠানোর কথাও বলা হয়েছে বৈঠকে। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে রাজ্য প্রশাসনও প্রত্যেক জেলা হাসপাতালগুলিতে অন্তত কিছু বেড কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার পরিকল্পনা করেছে।
কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতাল এবং এম আর বাঙুর হাসপাতালে আইসিইউ সহ কিছু বেড কোভিড রোগীদের জন্য বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশে ৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন মহারাষ্ট্রের। বাকি ৫ জন পশ্চিমবঙ্গ, দিল্লি, কর্ণাটক এবং কেরলের বাসিন্দা। গোটা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯২ জন।
সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪,০৯৭। এর মধ্যেই বুধবার দিল্লিতে প্রথমবার এক আক্রান্তের শরীরে মিলেছে জেএন১ ভাইরাস। গতকাল পর্যন্ত দেশে ১০৯ জনের শরীরে করোনার নতুন সাব ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

