নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ । বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী, আক্রান্তের সংখ্যা ছিল ৩ জন। কলকাতা মেডিক্যাল কলেজে বিহারের এক পাঁচ মাসের শিশু এবং বাকি দু’জন বেলভিউ নার্সিংহোমে ভর্তি রয়েছেন। দু’জনের মধ্যে একজন কলকাতার বাসিন্দা এবং অপরজন ভবানীপুরের বাসিন্দা।
নতুন করে আলিপুরের উডল্যান্ড বেসরকারি হাসপাতালে ভবানীপুরের এক বাসিন্দা করোনা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। বিগত ৪ দিনে আমরি হাসপাতালের ল্যাবে আরও ৪ জনের করোনা আক্রান্তের রিপোর্ট পজেটিভ এসেছে। সব মিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮। তবে এগুলো করোনার ভাইরাসের জেএন.১ উপপ্রজাতি কিনা, তা জানতে নমুনার জিনোম সিকোয়েন্স করতে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জিনোমিক্সে পাঠানো হয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

