
২০২৩-এ আর জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বাংলায়। বড়দিনের মতোই বর্ষবরণেও শীতের আমেজ থাকবে হালকা । সকাল সন্ধ্যা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। কলকাতায় আজ ও স্বাভাবিকের চার ডিগ্রী উপরে রাতের তাপমাত্রা। জানুয়ারির প্রথম সপ্তাহে ফের ১৫ ডিগ্রির নিচে নামবে কলকাতার পারদ।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে ৩০ শে ডিসেম্বর শনিবার। বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ ভারতে নর্থ ইস্টালি হাওয়ার প্রভাব। _দক্ষিণবঙ্গ_ বাংলাদেশ ঘূর্ণাবর্ত। এর ফলে পুবালী হাওয়ার দাপট বাড়ছে। কমেছে উত্তর-পশ্চিমী শীতল হাওয়ার প্রভাব।বর্ষ শেষে আর জাঁকিয়ে শীতর সম্ভাবনা নেই। সকালে কুয়াশা পরে পরিষ্কার আকাশ। উত্তুরে হাওয়ার দাপট নেই।আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ। আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতকার্যত উধাও। স্বাভাবিকের দুই থেকে চার ডিগ্রি উপরে সর্বনিম্ন তাপমাত্রা । খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা।
উত্তরবঙ্গে শনিবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা, উত্তর-পশ্চিম ভারতে। এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় রবিবার থেকে বুধবারের মধ্যে আরও এক দফায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিম এবং দার্জিলিংয়ের খুব উঁচু এলাকায়। নতুন বছরের শুরুতে বৃষ্টি ও হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা সিকিমে। সিকিমে তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। একই রকম তাপমাত্রা থাকবে আগামী কয়েক দিন। _
কলকাতায় সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও। সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা। পরে মূলত পরিষ্কার আকাশ। এ বছরে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই কলকাতায়। আগামী কয়েক দিন এরকম আবহাওয়াই থাকবে। জানুয়ারির প্রথম সপ্তাহে কলকাতার পারদ এর নামতে এমনটাই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। মঙ্গলবার থেকে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৪ থেকে ৯২ শতাংশ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

