সিএএ নিয়ে উত্তেজনা মতুয়া ধর্মানুষ্ঠানে

মতুয়া ধর্ম অনুষ্ঠানে সিএএ নিয়ে বক্তব্য রাখায় শান্তনু ঠাকুরের বাবা ঠাকুরদাদা তুলে গালিগালাজ করার অভিযোগ তৃণমূলের লোকের বিরুদ্ধে, পাল্টা তেড়ে গেলেন মন্ত্রী উত্তর চব্বিশ পরগনার বনগাঁর টেংরা কলোনিতে মতুয়া ধর্ম মহাসম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ।

শান্তনু ঠাকুর বক্তব্য রাখতে গিয়ে বলেন, “২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে সি এ এ হবেই।” অনুষ্ঠানের পরে কয়েকজন মতুয়া ভক্ত ও মন্দির কমিটির সম্পাদক ফাল্গুন মালাকার এই বক্তব্যের প্রতিবাদ করেন। যাকে কেন্দ্র করে মন্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক। বাবা ঠাকুরদাদাকে নিয়ে মন্তব্য করতেই উত্তেজিত হয়ে পড়ে মন্ত্রী ফাল্গুন মালাকারের দিকে তেড়ে যান ।

শান্তনু ঠাকুর বলেন, “অনুষ্ঠান শেষে তৃণমূলের লোকেরা বাবা ঠাকুরদাদা তুলে গালাগাল করেছে । আমাকে আক্রমণ করেছে।” যদিও মন্দির কমিটির সম্পাদক ফাল্গুন মালাকার দাবি করেছেন, “শান্তনু ঠাকুর অশ্লীল উক্তি করার কারণে সাধারণ মানুষ তাকে যা বলার বলেছে আমি তাঁকে কোন আক্রমণ করিনি ।” । এই বিষয়ে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান স্বরূপ বিশ্বাস বলেন, “ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কোন রাজনীতি নয়, ভোটের সময় ভোট । এখানে মন্ত্রী অশ্লীল উক্তি করা সাধারণ মানুষ প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেসের কোন বিষয় নয়।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube