তৃণমূল নেতার গাড়িতে হামলা, আভিযোগের আঙুল বিজেপির দিকে

তৃণমূল নেতার গাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে কাঁথি-১ পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শেখ আমিন সোহেল গতকাল রাতে ১১ টা নাগাদ আক্রান্ত হন কাঁথির হরিপুর সংলগ্ন এলাকায়। তার গাড়িতে কেউ বা কারা হামলা চালায়।

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি এই হামলা করেছে। বোমাবাজি করা হয় বলেও অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অভিযোগ অস্বীকার বিজেপির। কাটমানির ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটতে পারে। অভিযোগ বিজেপির। কাঁথি-১ ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর সংলগ্ন এলাকায় ‘জল জীবন ও মিশনের’ আওতায় সজলধারা প্রকল্পের কাজের জায়গা নির্বাচন নিয়ে গত কয়েক দিন ধরে টানাপোড়েন চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। পুলিশ সূত্রে খবর, সেই থেকেই এই হামলার ঘটনা ঘটতে পারে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube