
চা বাগান সংলগ্ন জনবসতি এলাকা থেকে পূর্ণবয়স্ক চিতাবাঘের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হল । মেটেলি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাতাবারি এলাকার ঘটনা। চিতা বাঘের ক্ষতবিক্ষত দেহ ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে সমগ্র এলাকায়।
বৃহস্পতিবার সকালে স্থানীয় জনগণ এলাকার একটি ফাঁকা জায়গায় ওই চিতা বাঘের দেহ দেখতে পায়। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে চিতা বাঘের দেহ উদ্ধার করে নিয়ে যায়। চিতা বাঘের পেটে ও মাথাতেও আঘাতের চিহ্ন ছিল। উল্লেখ্য, পশ্চিম বাতাবারি এলাকাটির পাশেই রয়েছে বাতাবাড়ি চা বাগান। জনগণের অনুমান ওই চা বাগানেই ছিল চিতা বাঘটি। এর আগেও রাতের অন্ধকারে এলাকায় চিতা বাঘ এসে ছাগল, মুরগি তুলে নিয়ে গিয়েছিল। খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানান, চিতা বাঘটির দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

