খোলা আকাশের নিচে চলছে অঙ্গনওয়াড়ি সেন্টারের পড়াশোনা

বাড়ির উঠানে খোলা আকাশের নিচে চলছে অঙ্গনওয়াড়ি সেন্টারের পড়াশোনা । নেই ভবন। বাড়ির উঠানে খোলা আকাশের নিচে চলছে ৩১৩ নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে পড়াশোনা, ফলে সেন্টার মুখি হচ্ছেনা পড়ুয়ারা। দিনদিন পড়ুয়াদের সংখ্যা কমছে, উদাসিন প্রশাসন।

জানা যায়, প্রায় ১০ বছর ধরে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে একটি বাড়ি উঠানে খোলা আকাশের নিচে চলছে ৩১৩ নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে পড়াশোনা। বার বার অঙ্গনওয়াড়ি সেন্টারের দাবি জানালেও এখনো মিলেনি অঙ্গনওয়াড়ি সেন্টার বলে জানাযায়। ফলে ছোট ছোট শিশুদের নিয়ে খোলা আকাশের নিচে ৩১৩ নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীর বাড়ির উঠানে চলছে পড়াশোনা।

অভিভাবকদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি সেন্টার না থাকার জন্য ছোট ছোট শিশুদের এইভাবে খোলা আকাশের নিচে শীত, গ্রীষ্ম বর্ষায় পড়াশোনা করতে হয়। এর ফলে শিশুদের অনেক সমস্যা হয়। ২০১৮-১৯ সালের দিকে এলাকায় ৫০০ মিটারের মধ্যে একটি অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরীর কাজ শুরু হলেও এখনো সেই অঙ্গনওয়াড়ি সেন্টার সম্পর্ণ হয়নি। ফলে এই ভাবে ঠান্ডার মধ্যে খোলা আকাশের নিচে পড়াশোনা চলছে।

অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মী করবী চৌধুরী জানান, বাড়ির উঠানে খোলা আকাশের নিচে পড়াশোনা জন্য বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে। এছাড়া অনেক বাচ্চাদের অভিভাবক ঠান্ডার জন্য বাচ্চাদের পঠাছে না। সেন্টার না থাকায় বাড়ির উঠানে পড়াশোনা হচ্ছে বলে অনেক বাচ্চারা বাড়ির মধ্যের পড়াশোনাকে গুরুত্ব দিচ্ছে না। সেন্টার হলে ড্রেস পরে আসবে। তাতে তাদের পড়াশোনার আগ্রহ বাড়বে বলে মনে করছেন। সেন্টার না থাকায় পড়ুয়াদের সংখ্যা দিন দিন কমছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube