দুবাইতে প্রতারিত হয়ে নিরাপদে দেশে ফিরলেন কয়েকজন যুবক

দুবাইতে কাজের উদ্দেশ্যে গিয়ে প্রতারিত যুবকরা নিরাপদে দেশে ফিরে এলেন। বালুরঘাটের সাংসদ ডঃ সুকান্ত মজুমদার ১১ ডিসেম্বর তাঁদের দেশে ফিরিয়ে আনতে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি দেওয়ার পাশাপাশি দিল্লিতে দেখা করে আবেদন জানিয়েছিলেন। বিদেশ মন্ত্রকের প্রচেষ্টায় এক মাসের মধ্যে তাঁরা ঘরে ফিরতে পেরে খুশি।

দুবাইতে বিভিন্ন অফিসে ও শপিংমলে কম্পিউটারের কাজ পাইয়ে দেওয়া হবে দালাদের এই প্রলোভনে টাকার বিনিময়ে এ রাজ্যের ১৫ জন যুবক দুবাইতে পৌঁছান। যাঁদের মধ্যে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের এবং নদীয়া জেলারও বিভিন্ন এলাকার কয়েকজন রয়েছেন।

গত ৬ ডিসেম্বর দুবাইতে পৌঁছানর পর তাদের দিয়ে সেখানে কম্পিউটারের পরিবর্তে শ্রমিকের কাজ করানো হয়। যার প্রতিবাদ করলে আবুধাবিতে একটি ঘরে তাঁদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। আটকে থাকার সেই ভিডিও সাংসদ সুকান্ত মজুমদারের নজরে এলে তিনি অসহায় যুবকদের দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে বিদেশ মন্ত্রীর সাথে যোগাযোগ করেন। গতরাতেই দুবাই থেকে নিরাপদে ফিরিয়ে এনে বুধবার তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হয়। ঘরের ছেলে ঘরে ফিরে আসায় খুশি তাঁদের পরিবার।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube