লোকসভা নির্বাচনের প্রার্থী বাছাই নিয়ে শুরু জল্পনা

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কে হবেন আই.এন.ডি.আই.এ. জোটের প্রার্থী তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক জোর জল্পনা শুরু হয়েছে। একদিকে যখন কেন্দ্রীয় ভাবে সব দল মিলিত হয়ে আই. এন.ডি.আই.এ. জোট নিয়ে বৈঠক করছে তখন একেবারেই ছন্নছাড়া অবস্থা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে জোট। তৃণমূল,কংগ্রেস ও সিপিআইএম তিন দলই এই কেন্দ্রে প্রার্থী দেওয়ার ব্যাপারে প্রবল ভাবে দাবিদার ।

২০১৯ সালে এই কেন্দ্র থেকে জয় লাভ করেছিলেন বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী। প্রথমবার জয়ী হয়েই তিনি মদি সরকারের মন্ত্রী হন। সেই সময় বাম-কংগ্রেসের জোট হলেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে কিন্ত বাম এবং কংগ্রেস প্রতিপক্ষ হিসেবে লড়েছিল।কংগ্রেস থেকে লড়েছিলেন দীপা দাসমুন্সী এবং সিপিআইএম হয়ে লড়েছিলেন মহ: সেলিম এবং তৃণমূলের হয়ে লড়েছিলো কানাইয়ালাল আগরওয়াল। বিরোধী তিন দলের লড়াইয়ের বিজেপি জয়লাভ করেছিলো।

২০২৩-এর লোকসভায় বিজেপি বিরোধী জোট যাতে শক্তপক্ত হয় তা নিয়ে বারবার বিরোধী দলগুলো বৈঠক করলেও রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী কোন দলের সেই সমীকরণ মেলাতে বেশ অনেকটাই বেগ পেতে হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল।ইতিমধ্যেই রায়গঞ্জ লোকসভা আসনে বিজেপি বিরোধী দল তৃণমূলই সবচাইতে বড় দাবিদার বলে দাবি করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। তাঁর দাবি,গতবছর লোকসভা ভোটে তৃণমূল দ্বিতীয় স্থানে ছিল এবং ভোটের শতকরা হার কংগ্রেস ও সিপিআইএমের থেকে অনেক বেশি ছিলো তাই তৃণমূলই এই আসনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে এগিয়ে । তবে দল যে নির্দেশ দেবে সেভাবেই লড়াই হবে বলে তিনি জাননা।

অন্যদিকে বরাবরই কংগ্রেসের শক্ত ঘাটি বলে পরিচিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। সেখানে জোট সমীকরণ কী হতে পারে সে বিষয় নিয়ে কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্তের সাথে যোগাযোগ করা হলে তার দাবি,জোটের সমীকরণ ঠিক করবেন রাহুল গান্ধী ও অধীর চৌধুরী।তাঁরা যেভাবে নির্দেশ দেবে সেভাবেই এই কেন্দ্রে লড়তে প্রস্তুত কংগ্রেস, তবে তৃণমূলের দবিকে কটাক্ষ করে তিনি বলেন,”ভোট চুরি করে যে দল দ্বিতীয় হয়েছে সে দল নিয়ে মন্তব্য করতে চাইনা।” এরইমাঝে সিপিআইএম আবার জোটের উল্টো পথে হাঁটার দাবি করেছে।সিপিআইএম নেতা রঘুপতি মুখার্জির জানান , কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল এই দুই দলের বিরুদ্ধে তাদের লড়াই।দুই দলই তাদের কাছে শত্রু, এবং মহ: সেলিম এই লোকসভা কেন্দ্রেই জয়লাভ করেছিলেন বলে তিনি মনে করিয়ে দেন। তবে বিজেপির জেলা সভাপতি এই জোটকে ঘোট বলে কটাক্ষ করার পাশাপাশি বিজেপিকে বিজেপি বিরোধী দলগুলো ভয় পেয়েছে বলে তিনি জানান।

লোকসভা ভোটের মুখে এই রাজ্যে আসন বন্টন নিয়ে ইতিমধ্যেই জোর রাজনৈতিক চর্চা শুরু হলেও রায়গঞ্জ লোকসভার মত হেভিওয়েট কেন্দ্র যেখানে বাম,কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বিজেপি চারটি দলই নিজেদের সমান শক্তিশালী মনে করে। সেখানে বিজেপি বিরোধী জোট হলে প্রার্থী দেওয়ার বিষয়টি খুব একটা মসৃণ হবেনা বলেই মনে করছে রাজনৈতিক মহল

ক্যামেরায় সুনীতেন্দ্র রায় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube