
ভাঙড়ে জোর করে জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, থানায় নালিশ।
জোর পূর্বক জমি দখল করে সেই জমিতে বিল্ডিং তৈরি করার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার দল বলের বিরুদ্ধে। এমনই ঘটনা দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড় বিধানসভার কলকাতার লেদার কমপ্লেক্স থানার হাতিশালা এলাকায়।
অভিযোগ ভাঙড়ের হাতিশালা দাসপাড়া এলাকার বাসিন্দা সমীর ঘোষ গত ১৯৫৪ সালে জমি কেনেন তারা এর পর সেই জমিতে তারা ভোগদখল করে আসছেন। কিন্তু সেই জমি জোর করে দখল করে নিচ্ছেন এলাকার তৃণমূল কংগ্রেস নেতা রশিদ মোল্লা ও তাঁর অনুগামীরা। এ বিষয় কলকাতা লেদার কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগকারীরা।
এলাকার তৃণমূল নেতা রশিদ মোল্লা, রিন্টু মোল্লা ও ছুন্নত মোল্লা সহ তার দলবল জোর করে জমি দখল করে সেই জমিতে বিল্ডিং তৈরি করার কাজ করছে। কাজ বন্ধ করার জন্য নিষেধ করলেও তা তারা নিষেধকে উপেক্ষা করে কাজ করছে বলে জানায় অভিযোগকারীরা। ভাঙড় দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কৃষির কর্মদক্ষ তুহিনা বিবির স্বামী রশিদ মোল্লা। এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা বলে পরিচিত ।
অভিযুক্ত তৃণমূল নেতার কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও এলাকার জেলা পরিষদ সদস্য হাকিমূল ইসলাম বলেন, বিষয়টি জানা নেয়। ঘটনার সত্যতা থাকলে দল নিশ্চিত ব্যবস্থা নেবে।।
জেলা বিজেপি নেতার দাবি শুধু ভাঙড় নয় সারা রাজ্যে তৃতীয় এই সব করে বেড়াচ্ছে। প্রশসন নির্বিকার। মৌলিক অধিকার হরণ করছে তৃণমূল ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

