রঘুনাথগঞ্জে ১৬ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হল বুধবার । জানা গিয়েছে পশ্চিমবঙ্গ এসটিএফ ও রঘুনাথগঞ্জ থানার যৌথ উদ্যোগে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ফেন্সিডিল ।
সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, রঘুনাথগঞ্জে একটি কন্টেনারের মধ্যে একটি কুটুরির ভিতর থেকে প্রায় ১৬ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় । একই সঙ্গে জানা গিয়েছে, বুধবার দুপুরে পশ্চিমবঙ্গ এসটিএফ রঘুনাথগঞ্জের ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর তালাইমোড় থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করল রঘুনাথগঞ্জ থানার পুলিশ ও রাজ্যে এসটিএফ ।
নাগাল্যান্ড থেকে এই গাড়ি ডালখোলা যাচ্ছিল বলে জানা গিয়েছে । বুধবার দুপুরে রঘুনাথগঞ্জের তালাইমোড়ে পুলিশ ও এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে এই ফেন্সিডিল উদ্ধার করে । জানা গিয়েছে এই ঘটনায় গাড়ির চালক সাগর সাউ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ বলে । রাচি থেকে ডালখোলার দিকে এই কন্টেনার যাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

