বুনো হাতির অত্যাচারে ফের প্রাণহানি

সাতসকালে রাজ্য সড়কে বুনো হাতির হামলা। হাতির হামলায় মৃত্যু সাইকেল আরোহীর,পালিয়ে প্রানে বাচলেন অপর সাইকেল আরোহী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের গয়েরকাটায়। পেশায় সবজি বিক্রেতা অপরেশ সরকার, হরেকৃষ্ণ মৃধা সাইকেলে সবজি নিয়ে বানারহাট ব্লকের দুরামারী এলাকা থেকে গয়েরকাটার দিকে আসছিলেন গয়েরকাটা নাথুয়া রোড দিয়ে।

আচমকাই মরাঘাট জঙ্গল মধ্যবর্তী রাস্তায় উঠে আসে হাতি। মোরাঘাট জঙ্গলের বুক চিড়ে যাওয়া গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়ক ধরে দুরামারি থেকে সাইকেল করে সবজি বিক্রি করতে গয়েরকাটা আসার পথেই আম্বা ব্রিজ সংলগ্ন এলাকায় আচমাই একটি বুনো হাতির সামনে পড়ে যান তিনি। তৎক্ষনাত সেই বুনো হাতিটি তাঁকে শুড়ে পেঁচিয়ে শুন্যে তুলে আছাড় মেরে জঙ্গলে চলে যায় সেই হাতিটি। ঘটনায় গুরুতর আহত হন তিনি।

ফাঁকা সড়ক হওয়ার কারণে দীর্ঘদিন রাস্তার পাশে পড়ে থাকে। পরবর্তীতে স্থানীয়রা এবং বনকর্মীরা তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। মৃত ব্যক্তির সঙ্গী হরেকৃষ্ণ মৃধা জানিয়েছেন, গয়েরকাট হাটে যাচ্ছিলাম, হঠাৎ হাতি সাইকেল আটকে দিয়ে জঙ্গলের ভিতরে টেনে নিয়ে যায়। অনেক খুঁজে বের করতে হয়েছে। আমি এক সাইডে পড়েছিলাম। মোরাঘাট রেঞ্জ অফিস সূত্রে জানান হয়েছে, ঘটনাস্থল থেকে হাসপাতাল নিয়ে আশা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । সরকারি নিয়ম অনুযায়ী যদি সড়কে এই ঘটনা ঘটে তাহলে মৃতের পরিবার ক্ষতিপূরণ পাবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube