‘ভারত জোড়ো’ যাত্রার পর এবার ‘ভারত ন্যায় যাত্রা’ । মণিপুর থেকে মুম্বই পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ঘোষণা করলেন রাহুল গান্ধীর ।
কয়েক মাস আগেই শেষ হয়েছিল রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো’ যাত্রা । এবার ১৪ জানুয়ারি থেকে শুরু হবে ‘ভারত ন্যায় যাত্রা’ । এই যাত্রা শেষ হবে ২০ মার্চ । কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি.বেণুগোপাল এই কর্মসূচির কথা জানিয়েছেন । ৬৫ দিনের এই যাত্রায় রাহুল গান্ধী মোট ৬,২০০ কিমি পথ পারি দেবেন । যার মধ্যে পড়বে ১৪টি রাজ্য ও ৮৫টি জেলা ।
তবে কোন কোন রাজ্যের ওপর দিয়ে যাবে রাহুলের এই ‘ভারত ন্যায় যাত্রা’? জানা গিয়েছে, মণিপুুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্রের ভিতর দিয়ে যাবেন রাহুল গান্ধী । কে. সি. বেণুগোপাল জানিয়েছেন, মূলত এই ভারত ন্যায় যাত্রায় রাহুল গান্ধী যুব সম্প্রদায়, মহিলা এবং প্রান্তিক মানুষদের সঙ্গে কথাবার্তা বলবেন ।
তবে ‘ভারত জোড়ো’ যাত্রার সঙ্গে এই ‘ভারত ন্যায় যাত্রা’র কিছু তফাত রয়েছে । এবারের যাত্রা পায়ে হেঁটে নয়, মূলত বাসেই হবে বলে খবর । উল্লেখ্য, ২০২২ সালের ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ‘ভারত জোড়ো’ যাত্রায় ১৫০ দিনে দীর্ঘ সাড়ে ৪ হাজার কিমি পথ হেঁটেছিলেন রাহুল গান্ধী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

