দীঘায় জগন্নাথ মন্দিরের সূচনায় গীতাপাঠের আসর বসতে চলেছে । বুধবার এমনই ঘোষণা করলেন মন্ত্রী অখিল গিরি ।
জগন্নাথ মন্দিরের সূচনায় গীতাপাঠের আসর বসবে দীঘায় । নতুন বছরে সমুদ্র সৈকতে শুভ সূচনা হতে চলেছে জগন্নাথ দেবের বহু প্রতিক্ষিত এই মন্দিরের । দীঘায় জগন্নাথ মন্দির এপ্রিল মাসে উদ্বোধন হতে পারে, এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
আজ বুধবার রামনগরে এক প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে জানালেন মন্ত্রী অখিল গিরি। রামনগরে প্রতিবাদ মিছিলে সুকান্ত মজুমদারের নাম না করে বিবেকানন্দকে নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে রামনগর এক যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ মিছিল হয় । উল্লেখ্য বিজেপি তরফ থেকে ২৪ শে ডিসেম্বর আয়োজন করা হয়েছিল গীতা পাঠের আসর । রামনগর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কারা দপ্তরের মন্ত্রী অখিল গিরি বিজেপির বিরুদ্ধে কটাক্ষের সুর ছুড়ে দেন । অন্যদিকে তিনি বলেন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় জেলায় ব্রাহ্মণদের নিয়ে গীতা পাঠের আসর বসবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

