হাতেনাতে চোর ধরলেন গ্রামবাসীরা, দিলেন শাস্তিও

হাতেনাতে চোর ধরে উত্তম মধ্যম দিলেন গ্রামবাসী । একই সঙ্গে শাস্তিস্বরূপ কেটে দেওয়া হল তার মাথার চুল । বুধবার ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত মুন্সিরহাট এলাকায় ।

অভিযোগ আনা হচ্ছে, আজ দুপুরে এক যুবক মুন্সিরহাট এলাকায় থেকে একটি দোকানের বাইরে থাকা সাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছিল । পালিয়ে যাওযার সময় তাকে স্থানীয় মানুষজন দেখতে পেয়ে ধরে ফেলেন । তাকে বেধড়ক মারধর করেন উত্তেজিত গ্রামবাসী । পাশাপাশি ওই যুবকের চুল কাঁচি দিয়ে কেটে দেন গ্রামবাসীরা ।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ । ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের আরও অভিযোগ, বেশ কিছুদিন আগে ওই যুবক একটি বাইক চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিল বলেও জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube