ফসলের ন্যায্য মূল্য ও স্থায়ী সব্জি বাজারের দাবিতে বুধবার বালুরঘাটে জেলাশাসকের অফিস ঘেরাও করলেন কৃষকরা । দক্ষিণ দিনাজপুর কৃষক সমিতির ডাকে কয়েকশো কৃষক মিছিল করে জেলা প্রশাসনিক ভবনের সামনে পৌঁছে বিক্ষোভ শুরু করেন ।
কৃষকদের অভিযোগ, বালুরঘাটে একাধিক খুচরো বাজার থাকলেও কৃষকদের জন্য পাইকারি সবজি ক্রয়-বিক্রয়ের স্থায়ী কোন বাজার নেই । যার ফলে শহরের মেইন রোডের উপরেই তাদের সবজি বিক্রি করতে হয় । পাশাপাশি তাঁদের আরও অভিযোগে সরকারি মূল্যে সার বিতরণের কথা বলা হলেও বাজারে তা নিয়ে কালোবাজারি চলছে ।
এমনকি সহায়ক মূল্যে ধান সংগ্রহের ক্ষেত্রেও দালাল রাজের অভিযোগ তাঁরা করেছেন । অবিলম্বে তাঁদের দাবি পূরণের ডাক দিকে প্রশাসনিক ভবনের সামনে মেন রোড অবরোধ করেন তাঁরা ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

