।। সায়ন্তন মুখোপাধ্যায় ।।
খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন কেএল রাহুল । করলেন দুর্দান্ত শতরান । তাঁর প্রতিভা নিয়ে কখনই কারোর সংশয় ছিল না । তবে ধারাবাহিকতার অভাব আর চোট বারবার তাঁর কেরিয়ারে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে । বাদ পড়তে হয়েছে দল থেকে হাতছাড়া হয়েছে ওপেনিং স্লট । তবে সেই সবকিছু পেছনে ফেলে ঘুরে ডারালেন কেএল রাহুল । তাঁর ১০১ রানের ইনিংসে ভর করেই লড়াইয়ে ফিরল টিম ইন্ডিয়া ।
পিচে ভয়ঙ্কর সুইং আর বাউন্স । কোন বলটা উঠবে আর কোনটা নামবে তা বোঝা দায় । তার ওপর মেঘলা আকাশ । সব মিলিয়ে ব্যাটারদের জন্য প্রতিকুল পরিবেশ । টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ । সেখান থেকেই ইনিংসের হাল ধরেন রাহুল । প্রথম দিনের শেষে ৭০ রানে অপরাজিত ছিলেন । টিম ইন্ডিয়ার হাতে ছিল মাত্র দু’টি উইকেট । টেল এন্ডারদের পক্ষে যে বেশিক্ষণ বাইশ গজে থাকা সম্ভব হবে না তা ভালোই বুঝেছিলেন লোকেশ রাহুল । তাই তো এদিন তিনি খেল্লেন আক্রমণাত্মক মেজাজে । জেরাল্ড কোয়েতজির বলে বিশাল ছক্কা হাকিয়ে নিজের শতরান পূর্ণ করেন । দক্ষিণ আফ্রিকার মাটিতে এটি তাঁর দ্বিতীয় শতরান ।
এই রাহুল বদলে যাওয়া, অন্যরকম ।বলছে কিংবদন্তী সুনীল গাভাসকর । গত আইপিএলে চোট পেয়ে দীর্ঘদিনের জন্য ছিটকে গিয়েছিলেন । তবে চোট সারিয়ে ফেরার পর থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন । দলের প্রয়োজনে কখনও তাঁকে দেখা গিয়েছে বিধ্বংসী মেজাজে । আবার কখনও খুঁটির মতই নির্ভরতা দিয়েছেন । তাঁকে দেখে মুগ্ধ গাভাসকর । এমনকি প্রোটিয়াদের বিরুদ্ধে এই ইনিংস তাঁর কেরিয়ারেরও অন্যতম সেরা, বলছেন সানি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

