বিশ্রামে লালহলুদ

আইএসএলে ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল। এবার সামনে সুপার কাপ। তার আগে কয়েক দিনের বিশ্রাম। ছুটি কাটাতে লালহলুদের হেড স্যার কার্লোস কুয়াদ্রাতসহ বিদেশি ফুটবলাররা শহর ছেড়েছেন। কেউ গিয়েছেন বাড়ি, কেউ গিয়েছেন বেড়াতে। দিন দশেকের ছুটি কাটিয়ে ফিরবেন সকলে। তারপরই শুরু হবে সুপার কাপের প্রস্তুতি। আগামি ৫ জানুয়ারি থেকে আবার অনুশীলনে নামবে টিম ইস্টবেঙ্গল ।

তবে ইস্টবেঙ্গল যেমন খেলছে, সেই মত ফল পাচ্ছে না। কারণ অনেক। প্রধান কারণ স্ট্রাইকিং সমস্যা। অনেক গোলের সুযোগ তৈরি হচ্ছে, কিন্তু গোল হচ্ছে না। সিভেরিও চূড়ান্ত ব্যর্থ। ক্লেইটন চেষ্টা করছেন, কিন্তু তাঁর বয়স বেড়েছে আর আগের জায়গায় নেই। মাঝমাঠেও তেমন স্কোরার মিডফিল্ডার নেই। ফলে গোল খরায় ভুগছে লালহলুদ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube