দেওয়া হয়নি কোন আগাম নোটিশ । প্রায় দুই দিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে উত্তর দিনাজপুরের বিএসএনএল-এর গ্রাহক কাউন্টার । এই অবস্থায় চরম বিপাকে পড়্রতে হচ্ছে গ্রাহকদের ।
কোনরূপ নোটিশ বা আগাম ঘোষণা ছাড়াই দুই দিন ধরে বন্ধ বিএসএনএল’এর গ্রাহক কাউন্টার । এই কাউন্টারের মাধ্যমে বিএসএনএল-এর গ্রাহকরা তাদের টেলিফোন বিল প্রদান করে থাকেন । একই সঙ্গে যাবতীয় সুবিধা ও অভিযোগ জমা দিয়ে থাকেন এই কাউন্টারে । বিনা নোটিশে কাউন্টার বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন গ্রাহকরা । টেলিফোন বিল জমা দিতে এসে তাদের ফিরে যেতে হচ্ছে ।
এই বিষয়ে বিএসএনএল সূত্রে জানা গিয়েছে গত ২৬ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত রায়গঞ্জে কর্মীদের প্রশিক্ষন শিবির চলছে । সেই প্রশিক্ষনেই কর্মীরা ব্যস্ত থাকায় গ্রাহক কাউন্টার বন্ধ রয়েছে । ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা । যদিও এব্যাপারে বিএসএনএল কর্তৃপক্ষের তরফে কেউ প্রতিক্রিয়া দিতে চাননি এদিন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

