তৈরি হবে রাস্তা, তাই কোপ পড়ল গাছে!

রাস্তা তৈরির জন্য সারিসারি গাছে পড়ল কোপ । পরবর্তীতে সেই গাছ বিক্রির অভিযোগ উঠল পঞ্চায়েতের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায় ।

উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের বড়গ্রাম এলাকায় হাওড়া জেলা পরিষদের উদ্যোগে প্রায় সাড়ে সাত কিলোমিটারের একটি রাস্তা তৈরির কাজ চলছে । প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় সেই রাস্তা তৈরির কাজের জন্য রাস্তার দু’ধারে কেটে ফেলা হয়েছে প্রায় ৫০ এর ও বেশি ছোট বড় গাছ । শুধু তাই নয় সেই গাছ বিক্রির অভিযোগ উঠল জোয়ারগড়ী গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে ।

রাস্তা তৈরিতে যুক্ত ঠিকাদারের দাবি, স্থানীয় গ্রাম পঞ্চায়েত তাঁদের অনুমতি দিয়েছে রাস্তার দু’ধারে গাছগুলি কাটার । সেজন্যই তাঁরা গাছগুলি কেটেছেন । তবে স্থানীয়দের অভিযোগ, একশো দিনের কাজে রাস্তার দু’ধারে গাছগুলি লাগানো হয়েছিল । রাস্তা হোক তবে এত পরিমাণে গাছ না কাটলেই ভালো হত বলে তাঁদের মত । একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, এই কাটা গাছগুলি পঞ্চায়েতের লোকজন আবার বিক্রিও করছেন ।

যদিও জোয়ারগড়ী গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সুকুমার কাজির দাবি, গাছ কাটার কোন অনুমতিই দেওয়া হয়নি ।তিনি জানান, ‘গাছ কাটার খবর পেয়েই আমরা ওখানে গিয়েছিলাম । পঞ্চায়েতের তরফে কোন গাছ কাটার অনুমতিও দেওয়া হয়নি বা বিক্রি ও করা হয়নি । পুরোটাই মিথ্যা রটনা’ ।

হাওড়া জেলা পরিষদের সদস্যা কাকলী সিংহ জানান, বিষয়টি তার জানা নেই । তিনি স্বীকারও করে নেন যে, রাস্তার জন্য অতিরিক্ত গাছ কাটা ঠিক হয়নি । তিনি বলেন, বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube