মা ফ্লাইওভারে এবার মোতায়েন করা হল ১০ জন বিশেষ পুলিশ কর্মী । এই ১০ জন বিশেষ পুলিশ কর্মীকে মোতায়েন করা হল লালবাজারের তরফ থেকে ।
বাইপাস থেকে কলকাতার সংযোগকারী মা ফ্লাইওভারে দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি যাতায়াত করে । দুপুরের পর থেকেই যানজট এই ফ্লাইওভারে নিত্যদিনের ঘটনা । দুর্ঘটনা এবং যানজট এড়াতে ২০১৫ সালে ৯.০২ কিলোমিটার লম্বা পিজি হাসপাতালের কাছ থেকে বাইপাস পর্যন্ত বিস্তৃত এই ফ্লাইওভারটি তৈরি করা হয়েছিল । তবে সেই যানজটের সমস্যা এখনও পর্যন্ত দূর হয়নি । পাশাপাহি, ফ্লাইওভারে গাড়ি খারাপ হয়ে যাওয়া কিংবা দুর্ঘটনা প্রায় রোজের ঘটনা হয়ে দাঁড়িয়েছে ।
মা ফ্লাইওভারে সিসিটিভি ক্যামেরা থাকলেও এই ফ্লাইওভারের অনেক জায়গা সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে রয়ে গিয়েছে । ফ্লাইওভারে কোথাও কোন দুর্ঘটনা ঘটলে ফ্লাইওভারের নিচ থেকে ওপরে পৌঁছতে পুলিশ কর্মীদের অনেকটাই দেরি হয়ে যায় বলে জানা যায় । তাই সবদিক মাথায় রেখে এবার লালবাজারের তরফ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হল মা ফ্লাইওভারের জন্য । লালবাজারে নির্দেশে মা ফ্লাইওভারে এখন থেকে মোতায়েন থাকবে ১০ পুলিশ কর্মী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

