বড়দিনে আইন ভঙ্গের দায়ে গ্রেফতার একাধিক

বড়দিনে আইন ভঙ্গের দায়ে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার প্রায় হাজার! উৎসবের দিনে সবাই লাগামছাড়া আনন্দে মেতে উঠতেই আইন ভঙ্গের মুখে পড়ে হাজতবাস করতে হচ্ছে অনেককেই ।

বড়দিনে শহর কলকাতা জুড়ে ৪৫৯ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। নিয়ম ভঙ্গ, চুরি, ছিনতাই, আইন অমান্য সহ অন্যান্য অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। উদ্ধার হয়েছে তাদের থেকে ৩১.৮ থেকে ৫০.৪ লিটার মদ। সেগুলিকে বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ।

এছাড়াও হেলমেট না পড়ে গাড়ি চালানো, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় গাড়ি বা বাইক চালানোর মতো ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে বড়দিনে গ্রেফতার করা হয়েছে ৫৩২ জনকে।

বড়দিনে পথচারীদের নিরাপত্তায় কড়া নজরদারি চলেছে রাতভর। বড়দিনে গভীর রাত পর্যন্ত নিয়ম ভাঙার জন্য কলকাতার বিভিন্ন ডিভিশন থেকে গ্রেফতার করা হয়েছে ১৭১ জনকে।

বড়দিনে সাদা পোশাকে রাস্তায় রাস্তায় ছিলেন পুলিশ কর্মীরা। মহিলা পুলিশ কর্মীরাও বাইকে টহল দিয়েছেন শহরের বিভিন্ন রাস্তায়। নিরাপত্তা নিশ্চিত করতে পার্কস্ট্রিটে ছিলেন কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকেরাও । তারপরেও গ্রেফতারির সংখ্যা হাজারেরও বেশি ।

সোমবার গভীর রাতে নিউমার্কেট থানা এলাকায় বেপরোয়া বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ৩২ বছরের এক যুবক এর মৃত্যু হয়েছে। ডরিনা ক্রসিংয়ে বাইক নিয়ে গার্ডরেলে ধাক্কা মারেন রাহুলকুমার তিওয়ারি। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। রাহুল হাওড়ার বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে খবর, রাহুলের মাথায় হেলমেট ছিল না। হেলমেট বাইকের পাশে ঝোলানো অবস্থায় ছিল বলেই পুলিশ সূত্রে খবর। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন কী না তাও দেখা হচ্ছে পুলিশের তরফে। পুলিশের কড়াকড়ি সত্ত্বেও বেপরোয়া গতি শহর জুড়ে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube